Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন ● ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের ● কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ ● নিহত সেনাসদস্যের পরিবারের দায়িত্ব নিল সেনাবাহিনী ● মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ ● মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর ● প্রতিকূল আবহাওয়ায় দুই দিন পিছিয়েছে চরমোনাইর অগ্রহায়ণের মাহফিল, বৃষ্টি বন্ধে বিশেষ দোয়া ● যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তুলা আমদানিতে আগ্রহ বাড়ছে দেশীয় প্রতিষ্ঠানের ● স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে, কোচের কপালে চিন্তার ভাঁজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিহত সেনাসদস্যের পরিবারের দায়িত্ব নিল সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১০:০৮ এ এম
নিহত সেনাসদস্যের পরিবারের দায়িত্ব নিল সেনাবাহিনী

টেকনাফে যৌথ অভিযান চলাকালে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

পাশাপাশি পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে তাদের বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ ছাড়া নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় চক্রটির সদস্যদের সঙ্গে গোলাগুলিতে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)