Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দোসার ভেতর মৃত ইঁদুর, ২৫ লাখ টাকা চাঁদা দাবি; শেষ পর্যন্ত ৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০২:১৫ পিএম
দোসার ভেতর মৃত ইঁদুর, ২৫ লাখ টাকা চাঁদা দাবি; শেষ পর্যন্ত ৭ লাখ

দোসার ভেতর মৃত ইঁদুর পাওয়ার অভিযোগে বিপাকে পড়া মুম্বাইয়ের এক রেস্তোরাঁ মালিকের কাছেই এবার চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২৫ লাখ টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষিতে সেই অঙ্ক কমিয়ে ৭ লাখ টাকা করা হয়। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি মুম্বাইয়ের বোরিভালি পশ্চিমের রাধাকৃষ্ণ হোটেলের। গত ২৪ সেপ্টেম্বর এক গ্রাহক অভিযোগ করেন, মাইসোর মাসালা দোসা খাওয়ার সময় এর ভেতরে ছোট একটি মৃত ইঁদুর দেখতে পান। দোসার কিছু অংশ খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে বমি করেন বলেও দাবি করেন।

অভিযোগটি বোরিভালি থানায় পৌঁছানোর পর বিষয়টি মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) নজরে আসে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ২৮ সেপ্টেম্বর রাধাকৃষ্ণ হোটেলের লাইসেন্স স্থগিত করে এফডিএ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এরপর রেস্তোরাঁর মালিক জয় কিশোর শাহের কাছে ফোন করে দুই নারী নিজেদের ওই গ্রাহকের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন। বিষয়টি মিটিয়ে ফেলতে তারা ২৫ লাখ টাকা দাবি করেন। অর্থ না দিলে ভিডিওটি ফের ছড়িয়ে দেওয়া এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

পরে আলোচনার মাধ্যমে ২৫ লাখ টাকার দাবি কমিয়ে ৭ লাখে নামিয়ে আনা হয়। রেস্তোরাঁ মালিক প্রথমে ১ লাখ টাকা দেন এবং বাকি ৬ লাখ টাকা পরে দেওয়ার কথা জানান। এরপর বিষয়টি পুলিশকে জানান তিনি।

পুলিশের পরিকল্পনা অনুযায়ী, ৫ অক্টোবর বাকি ৬ লাখ টাকা নিতে এলে দুই নারীকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন ৩৬ বছর বয়সী মানসি অমিত আচার্য ও ২৯ বছর বয়সী কিনজল সুভাষ ভাটিয়া। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।

তবে দোসার ভেতর সত্যিই মৃত ইঁদুর পাওয়া গিয়েছিল কি না, সেটিও এখন তদন্ত করছে পুলিশ। খাবারের মধ্যে ইঁদুরটি কীভাবে গেল—রেস্তোরাঁর গাফিলতিতে, নাকি অন্য কোনোভাবে—তা খতিয়ে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)