Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক ও গণভোট ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, বুধবার চুক্তি ● ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● দেশের সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা ● দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ● সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার ● চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ● মেসির বিদায়ী ম্যাচ কয়টায়, কোথায় দেখা যাবে? ● লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক ● বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে ভারতীয় হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৫:১৬ পিএম
ঢাকার বার্তা নিয়ে দিল্লিতে ভারতীয় হাইকমিশনার

অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে ঢাকার বর্তমান অবস্থান ও মনোভাবের বার্তা পৌঁছে দিতেই দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর।

এর আগে সোমবার রাতে একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান তিনি। তবে তার এ সফর নিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতার পর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে এবং যার নিয়োগ প্রধানমন্ত্রীর কার্যালয় চূড়ান্ত করেছে। ফলে দিল্লি সফরে তিনি সাধারণত সরাসরি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করেন এবং পেশাদার কূটনীতিকদের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন না।

এর আগে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনেক দূর এগোলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

এদিকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে দিল্লির বিবেচনায় রয়েছে। বিষয়টি দুই দেশের সম্পর্কে অস্বস্তির অন্যতম কারণ হয়ে আছে।

এ ছাড়া গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ৩০ বছর মেয়াদি গুরুত্বপূর্ণ এ পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)