Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত ● সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব ● ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি ● সিন্ডিকেট ধরতে সেপ্টেম্বরের এলপিজি বিক্রির তথ্য চেয়েছে বিইআরসি ● ৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী ● রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ● দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় ● যুক্তরাষ্ট্রের দুই ইউনিভার্সিটিতে শিক্ষকতায় নতুন পথচলা মিথিলার ● কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ● ওনাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকাওয়াচ সম্পাদক সাখাওয়াত সজীব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ট্রাম্পের ভাষণের সময় ইরানি প্রতিনিধিদের ওয়াকআউট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর,২০২৬, ১২:২৩ পিএম
ট্রাম্পের ভাষণের সময় ইরানি প্রতিনিধিদের ওয়াকআউট

জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হল থেকে বেরিয়ে যান ইরানি প্রতিনিধিদলের অধিকাংশ সদস্য। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ট্রাম্পের বক্তব্যের সময় এ ঘটনা ঘটে।

সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটি নিয়ে তাঁকে একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে। তাঁর মতে, সামনে দুটি পথ রয়েছে—একটি হলো এমন একটি চুক্তিতে পৌঁছানো, যার মাধ্যমে ইরান পুনর্গঠিত হয়ে আগের চেয়েও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারে। অন্য পথ হিসেবে তিনি ইরানের ‘ইসলামিক রিপাবলিককে ধ্বংস’ করার কথা বলেন এবং তা দ্রুত করার সক্ষমতার কথাও উল্লেখ করেন।

ট্রাম্পের বক্তব্য শুরু হওয়ার পর ইরানি প্রতিনিধিদলের অধিকাংশ সদস্য সাধারণ পরিষদের হল থেকে বেরিয়ে যান। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে একজন ইরানি প্রতিনিধি তাঁর আসনে অবস্থান করছিলেন। প্রায় ১০ মিনিট পর তিনিও হল ত্যাগ করেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের ভাষণ শোনার জন্য সাধারণ পরিষদের হলে উপস্থিত ছিলেন না। তাঁরা নিউইয়র্কে অবস্থান করলেও অন্যান্য কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত ছিলেন।

ইরানি প্রতিনিধিদের এই ওয়াকআউটকে ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে তেহরানের রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। তবে একই সময়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত থাকার বিষয়টিও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)