rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

জেলা প্রতিনিধি,জামালপুর

প্রকাশ : শুক্রবার, ৭ নভেম্বর,২০২৫, ০৮:১২ পিএম
সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

জামালপুরের ইসলামপুরে দৈনিক ইত্তেফাক,বাংলা টিভি, ডেইলি অবজারভার এর ইসলামপুর প্রতিনিধি, জামালপুর জেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য ও ইসলামপুর প্রেসক্লাবের সদস্য লিয়াকত হোসাইন লায়নের পিতা একেএম মকবুল হোসাইন মেম্বারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে কবর জিয়ারত, নিজ বাড়ীতে পবিত্র কোরআন খতম শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।একেএম মকবুল হোসাইন মেম্বার উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। ২০১৯ সালের ৭নভেম্বর ভোর ৪টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন জনসেবা,ব্যবসা ও দলিল লেখক হিসেবে নিযুক্ত ছিলেন। পরিবার মরহুমের আত্মার মাগফেরাতের কামনা সকলের নিকট দোয়া কামনা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)