Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ১৭ জুন ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১৫১ কোটি টাকার লেনদেন ব্যক্তিগত একাউন্টে, তদন্তে চমকে গেলেন দুর্নীতি দমন কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর,২০২৫, ০৬:৫৪ পিএম
১৫১ কোটি টাকার লেনদেন ব্যক্তিগত একাউন্টে, তদন্তে চমকে গেলেন দুর্নীতি দমন কমিশন

rupalibangla রাজউক সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ছবি:

রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। রাজউকের সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আকতারুল ইসলাম জানান, রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়-বহির্ভূত ৩৬ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৬৮৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এছাড়াও তিনি তার নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৫১ কোটি ৩১ লাখ ২১ হাজার ৯৫৭ টাকা এবং তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে আরও ২৬ কোটি ২৭ লাখ ৫ হাজার ৬৭৪ টাকাসহ মোট ১৭৭ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৬৩১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে এসব অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

বার্তা বাজার

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)