Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পঞ্চগড়ের তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে

স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ৯ নভেম্বর,২০২৫, ০৯:৩৬ এ এম
পঞ্চগড়ের তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। কয়েক দিন ধরেই উত্তরের এই জনপদে রাতে ও ভোরে হালকা কুয়াশা দেখা দিচ্ছে। হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় এ জেলাতে ধীরে ধীরে শীতের আগমন ঘটেছে। গত কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা জানান, বিশেষ করে সন্ধ্যা রাতে ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কুয়াশার পরিমাণও দিন দিন বাড়ছে।তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর, রিকশাচালক ও ভোরবেলার শ্রমজীবীরা ঠান্ডা বাতাসে কাজ করতে গিয়ে পড়ছেন দুর্ভোগে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা রাতে ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে কয়েক দিনের তুলনায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমে গেছে। আজ রোববার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে প্রতিদিন তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)