Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিয়ের অনুমতি নিতেই ২ কোটি টাকা খরচ টেইলর সুইফটের লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প তেল রপ্তানি পথ খুঁজছে যুক্তরাষ্ট্র মৃত্যুঞ্জয়ী সুরবাকেনের হাত ধরে বিশ্বকাপে নরওয়ের ইতিহাস ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদার স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরন ‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ১১:২১ পিএম
শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে

গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ শতাংশ বেড়েছে। একই সময়ে মোট ৬ হাজার ৯১৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে এ সময় বস্ত্র খাতের লেনদেন সর্বোচ্চ অবস্থানে ছিল, যা মোট লেনদেনের ১৮ দশমিক ৩ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে সূচকটি ছিল ৫ হাজার ৭৪৪ পয়েন্ট। একই সময়ে ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে উন্নীত হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫১টির শেয়ারদর বেড়েছে, ১২২টির কমেছে এবং ১৫টির দর অপরিবর্তিত ছিল। এছাড়া ২৪টি প্রতিষ্ঠানের কোনো লেনদেন হয়নি।

সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, শার্প ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং জিপিএইচ ইস্পাতের শেয়ার।

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড়ে ১ হাজার ৩৮৩ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ৪৩৩ কোটি ৯৪ লাখ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে গড় দৈনিক লেনদেন ৩ দশমিক ৪৯ শতাংশ কমেছে।

খাতভিত্তিক লেনদেনে বস্ত্র খাতের দখলে ছিল মোট লেনদেনের ১৮ দশমিক ৩ শতাংশ, যা সর্বোচ্চ। এরপর সাধারণ বীমা খাতের দখলে ছিল ১১ দশমিক ৯ শতাংশ, ওষুধ খাতের ১০ দশমিক ১ শতাংশ, প্রকৌশল খাতের ৯ দশমিক ৪ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতের ৭ দশমিক ১ শতাংশ।

সাপ্তাহিক রিটার্নের দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল ভ্রমণ ও অবকাশ খাত, যেখানে ইতিবাচক রিটার্ন এসেছে ১২ দশমিক ৩ শতাংশ। এছাড়া পাট খাতে ৬ দশমিক ৩ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ৫ দশমিক ৬ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ৫ দশমিক ২ শতাংশ এবং বস্ত্র খাতে ৪ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে, একমাত্র ব্যাংক খাতে দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন দেখা গেছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচক ও লেনদেন বেড়েছে। সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৫ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে সিএসসিএক্স সূচক দশমিক ৬০ শতাংশ বেড়ে ৯ হাজার ৭৯৩ পয়েন্টে উন্নীত হয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে মোট ১৯০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের ১৭১ কোটি টাকার তুলনায় বেশি। লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১২৫টির শেয়ারদর বেড়েছে, ৯১টির কমেছে এবং ৩১টির দর অপরিবর্তিত ছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)