Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১২ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিয়ের অনুমতি নিতেই ২ কোটি টাকা খরচ টেইলর সুইফটের লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প তেল রপ্তানি পথ খুঁজছে যুক্তরাষ্ট্র মৃত্যুঞ্জয়ী সুরবাকেনের হাত ধরে বিশ্বকাপে নরওয়ের ইতিহাস ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদার স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক মিরন ‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ১১:২৬ পিএম
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলেকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা ও গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ১০ জুলাই (শুক্রবার) আসরবাদ লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের নোয়াবআলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আক্রান্ত শিক্ষার্থী আশপিয়ার রহমান তন্ময় (১৬) লালমোহন আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তিনি লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকায় কর্মরত সাংবাদিক আবদুস সাত্তার হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তন্ময় শুক্রবার আসর বাদ তাহার নিজ বাসা থেকে বেড় হয়ে রাস্তার দিকে যাওয়ার সময়, একই বাড়ির বজলু হাওলাদারের ছেলে জাকির রাজ পূর্ব শত্রুতার জের ধরে এই পরিকল্পিত হামলা চালায়। হামলার পর জাকির রাজ পলাতক রয়েছে।

তন্ময়ের পরিবার জানিয়েছে, হত্যার উদ্দেশ্যেই জাকির রাজ এই হামলা করেছে। হামলার পর প্রতিবেশীরা তন্ময়কে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার বাম পা ভেঙে এবং শরীরের বিভিন্ন স্থানে মারের দাগ নিয়ে বাসায়-তে চিকিৎসা নিচ্ছেন এ-সময় তার সাথে থাকা মোবাইল নিয়ে যায় জাকির ।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম জানান, হামলার ঘটনায় আহত হয়েছে এক শিক্ষার্থী বিষয়টি জানতে পেরেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)