বিনোদন ডেস্ক
মার্কিন পপ তারকা টেইলর সুইফট
ছবি:
আসছে টেইলর সুইফটের নতুন তথ্যচিত্র সিরিজ ‘দ্য ইরাস ট্যুর: দ্য এন্ড অব অ্যান এরা’র সম্পূর্ণ চলচ্চিত্র সংস্করণ 'টেইলর সুইফট | দ্য ইরাস ট্যুর | দ্য ফাইনাল শো' Disney+ প্লাসে মুক্তি পাবে। এই কনসার্ট ফিল্মে প্রথমবারের মতো তার নতুন অ্যালবাম 'দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট' (The Tortured Poets Department)-এর সব গান থাকবে।সম্প্রতি প্রকাশিত নতুন টিজারে ভ্যাঙ্কুভারে হওয়া শেষ শো-এর কিছু অপ্রকাশিত ফুটেজ দেখানো হয়েছে, যা ভক্ত অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। তথ্যচিত্রটি ছয় পর্বের একটি সিরিজ। প্রতি সপ্তাহে দুটি করে নতুন পর্ব মুক্তি পাবে।এই তথ্যচিত্র সিরিজে 'দ্য ইরাস ট্যুর'-এর নেপথ্যের দৃশ্য, ট্যুরের প্রস্তুতি, বিশ্বজুড়ে এর সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব এবং ব্যক্তিগত মুহূর্তগুলো তুলে ধরা হবে। সুইফট এই ট্যুরকে তার জীবনের "সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়" হিসেবে বর্ণনা করেছেন।এতে ট্যুর চলাকালীন বিভিন্ন তারকা বন্ধু যেমন গ্র্যাসি আব্রামস, সাবরিনা কার্পেন্টার, এড শিরান এবং ফ্লোরেন্স ওয়েলচ-এর সাথে আলাপচারিতা এবং তাদের অভিজ্ঞতাও অন্তর্ভুক্ত থাকবে।