rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভোলা-বরিশাল সেতুর দাবিতে সরব অভিনেতা তৌসিফ

বিনোদন ডেস্ক

প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর,২০২৫, ০৫:১৮ পিএম
ভোলা-বরিশাল সেতুর দাবিতে সরব অভিনেতা তৌসিফ

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবি দিন দিন আরও বেগবান হচ্ছে। প্রায় ২০ লাখ মানুষের বিচ্ছিন্ন এই জেলার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের স্থলযোগ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে যে আন্দোলন চলছে, সেটির প্রতি সমর্থন জানালেন ভোলার সন্তান, জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন,“ভোলা–বরিশাল সেতু চাই আন্দোলনের সঙ্গে ভোলার সন্তান হিসেবে আমি একাত্মতা প্রকাশ করছি।”

পোস্টে তৌসিফ জানান, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতায় ভোলা জেলার মানুষ বহুদিন ধরে নানা দুর্ভোগে ভুগছেন। উন্নত চিকিৎসা বা শিক্ষা কোনো সুবিধাই সহজলভ্য নয়। এই অবস্থায় সেতুর দাবিতে আন্দোলনকারীদের দৃঢ়তা ও ত্যাগ তাঁর মন ছুঁয়ে গেছে।

তিনি লেখেন,ভোলার দক্ষিণের চরফ্যাশন থেকে আন্দোলনকারীরা পায়ে হেঁটে বের হন। পথে তেঁতুলিয়া নদী পার হয়ে তারা পদ্মা সেতু পর্যন্ত পৌঁছান। সেতু পারাপারের অনুমতি না পেয়ে শীতের মধ্যে খরস্রোতা পদ্মা নদী সাঁতারে পাড়ি দেন, এতে দু’জন আহতও হন। এরপর তারা মোট ৩৫০ কিলোমিটার পায়ে হেঁটে ঢাকায় পৌঁছান এবং টানা ৮ দিন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন।

ভোলা–বরিশাল সেতুসহ মোট পাঁচ দফা দাবি উত্থাপন করে আন্দোলনকারীরা ইতোমধ্যে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানান তৌসিফ। পাশাপাশি ভোলা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকায় মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি এবং শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের পর শাহবাগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে দীর্ঘদিনের এই দাবিকে কেন্দ্র করে।

তৌসিফ আরও লেখেন,ভোলা–বরিশাল সেতু শুধু দুই জেলার নয়, পুরো দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন বহন করে। তাই সরকারের প্রতি তাঁর অনুরোধ যৌক্তিক এই দাবি যেন দ্রুত বিবেচনায় নেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)