Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত ● সাড়ে ৩ লাখ ডলারেই মিলবে আর্জেন্টিনার নাগরিকত্ব ● ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বদলি ● সিন্ডিকেট ধরতে সেপ্টেম্বরের এলপিজি বিক্রির তথ্য চেয়েছে বিইআরসি ● ৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রী ● রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ● দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় ● যুক্তরাষ্ট্রের দুই ইউনিভার্সিটিতে শিক্ষকতায় নতুন পথচলা মিথিলার ● কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ● ওনাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকাওয়াচ সম্পাদক সাখাওয়াত সজীব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সৌদি আরবে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত

বিনোদন ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৪ পিএম
সৌদি আরবে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত

‘লজিস্টিক জটিলতার’ কারণ দেখিয়ে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর বসার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৭ সালের শেষ প্রান্তিকে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন। আন্তর্জাতিক এই বড় আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থা এবং উৎসবের সময়সূচির বিভিন্ন দিক পর্যালোচনার পর সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ফাউন্ডেশন বলেছে, এমন একটি সময় ও পরিবেশে উৎসব আয়োজন করতে চায় তারা, যেখানে দর্শক, নির্মাতা ও অন্যান্য অংশগ্রহণকারীরা রেড সি চলচ্চিত্র উৎসবের বিশেষ অভিজ্ঞতা পূর্ণাঙ্গভাবে উপভোগ করতে পারবেন।

উৎসব স্থগিতের ঘোষণা এমন সময়ে এলো, যখন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। তবে উৎসব স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে এসব নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে বলে ফাউন্ডেশন জানায়নি।

২০২৬ সালের মূল আয়োজন পিছিয়ে গেলেও ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। রেড সি ফান্ড ও রেড সি ল্যাবসসহ বিভিন্ন কর্মসূচি চালু রাখার কথা জানিয়েছে তারা। পাশাপাশি আগামী নভেম্বর থেকে ঐতিহাসিক জেদ্দার কালচার স্কয়ারে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক আয়োজন শুরুর পরিকল্পনাও রয়েছে।

নির্মাতা, অংশীদার, অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশন বলেছে, ২০২৭ সালে উৎসবের আয়োজন সফল করতে তারা প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র আয়োজন হিসেবে পরিচিত রেড সি চলচ্চিত্র উৎসব। আরব বিশ্বসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র, নির্মাতা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে প্রতিবছর জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় এর আয়োজন করা হয়।

২০১৯ সালে উৎসবটির যাত্রা শুরু হলেও প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০২০ সালে। সৌদি আরবে প্রায় ৩৫ বছর পর বাণিজ্যিক সিনেমা হল চালু হওয়ার দুই বছর পর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

এরপর থেকে সৌদি আরবকে আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগের অন্যতম অংশ হয়ে উঠেছে রেড সি চলচ্চিত্র উৎসব।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)