rupalibangla
rupalibangla rupalibangla rupalibangla rupalibangla rupalibangla
rupalibangla
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়ে সমর্থন নেই জামায়াতের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশ : রবিবার, ২৫ মে,২০২৫, ০৯:৪৯ পিএম
অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়ে সমর্থন নেই জামায়াতের

দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কিছুতে সমর্থন নেই জামায়াতের উল্লেখ করে তিনি বলেন, করিডোর ও বন্দরের মতো ইস্যুতে নির্বাচিত সরকারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত।

অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে চাইলে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা ‘ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের’ মধ্যেই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় জামায়াতে ইসলামী। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার পাবে।

চা শ্রমিকদের মৌলিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। সরকারকে তাদের দায়িত্ব নিতে হবে। আমরা যদি জনগণের ভোটে রায় ও দায়িত্ব পাই, তাহলে চা শ্রমিকদের সম্মানজনক জীবন নিশ্চিত করব।

কুলাউড়া উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান, প্রভাষক হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজাম উদ্দিন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)