Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোরেলগঞ্জ

বিএনপি ক্ষমতায় এলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে

কাজী খায়রুজ্জামান শিপন

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশ : শনিবার, ১৮ অক্টোবর,২০২৫, ০৭:১২ পিএম
বিএনপি ক্ষমতায় এলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে পঞ্চকরণে নারীদের উঠান বৈঠকে। বাগেরহাট জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালিন সর্ব প্রথম নারীদেরকে মর্যাদা দিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে বিএনপিকে ভোট দিয়ে বিজয় করলে এ দেশে দরিদ্র প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ধর্মভিত্তিক ইসলামী দলগুলো ধর্মের অপব্যাখা দিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভাওতাবাজি করে ভোট নেওয়ার পায়তারা করছেন। শুক্রবার দুপুরে উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন মহিলা দলের আয়োজনে উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। অন্যানোর মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক লাইজুন নাহার লুচি, মহিলা দল নেত্রী জিন্নাত আরা নার্গিস, রোজিনা বেগমসহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান আতিথি জেলা বিএনপি নেতা খায়রুজ্জামান শিপন আরও বলেন, পিআর পদ্ধতি এ দেশের সাধারণ মানুষ বোঝে না। বিএনপি ক্ষমতায় থাকলে দেশে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূলক রাষ্ট্রীয় কাজে আমুল পরিবর্তন হবে। তাই ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)