Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শরণাখোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, শরণখোলা

প্রকাশ : বুধবার, ৩ সেপ্টেম্বর,২০২৫, ০৮:২২ পিএম
শরণাখোলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার পাঁচরাস্তার মোড়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক মোল্লা ইসাহাক আলী, মোড়লগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেত্রী আঞ্জুমান আরা আলো, বিএনপি নেতা নাজমুল আহসান হাসান শিমুল গাজী ও তালুকদার মধু। প্রধান অতিথির বক্তব্যে ড. ওবায়দুল ইসলাম বলেন, "বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক দল। আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে এই আসনে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব।"

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)