Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মিয়ানমারে পাচারের পথে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

জেলা প্রতিনিধি, ভোলা

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৩৫ পিএম
মিয়ানমারে পাচারের পথে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিল বডি ট্রলারও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

তিনি বলেন, ভোলার তজুমদ্দিন থানার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে ৫ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন।

অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। এসব বস্তায় মোট ৮ হাজার কেজি সার ছিল, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে সার পাচারে ব্যবহৃত স্টিল বডি ট্রলারটিও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।

জব্দ করা ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)