Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেরপুরে ব্র্যাকের প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে সনদপত্র বিতরণ

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৯:৩৬ পিএম
শেরপুরে ব্র্যাকের প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে সনদপত্র বিতরণ

শেরপুর সদর উপজেলায় কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) দুপুরে শেরপুর ব্র্যাক রিজিওনাল অফিসে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, শেরপুর এর সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩২ জন কিশোরী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পলাশ কান্তি দত্ত। তিনি অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস-মুরগি পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধে সময়োপযোগী টিকাদানের গুরুত্ব,খাদ্য ব্যবস্থাপনা, পরিচর্যা এবং খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩২ জন কিশোরীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী) আব্দুল মালেক, ব্র্যাক শস্যবীমার সিনিয়র অফিসার মামুনুর রশিদ, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী কর্মকর্তা মো : মিজানুর রহমান প্রমুখ ।

এবিষয়ে আয়োজকরা জানান, কিশোরীদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারী কিশোরীরা পারিবারিক পর্যায়ে হাঁস-মুরগি পালন করে নিজেদের আয় বৃদ্ধির পাশাপাশি পরিবারে পুষ্টি চাহিদা পূরণেও অবদান রাখতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)