Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৭:২০ পিএম
লালমোহনে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জেলে মো. হানিফ (২২) পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জামাল চৌকিদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ইলিশ সম্পদ রক্ষায় উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় এক জেলেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড  প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, এ অভিযানে উদ্ধার করা হয়েছে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ। পরে উদ্ধারকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় ২২ দিনের চলমান এ নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)