Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বজ্রপাতের ঝুঁকি কমাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে তালগাছের চারা রোপণ

নুরুল্লাহ ভূইয়া, ভোলা দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৮:১৬ পিএম
বজ্রপাতের ঝুঁকি কমাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে তালগাছের চারা রোপণ

বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে রোববার (১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী রোডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বয়াতি মসজিদ থেকে উত্তর দিকে আনিসুল হক মুন্সীর দোকান পর্যন্ত নতুন কাঁচা সড়কের দুই পাশে এসব তালগাছের চারা রোপণ করা হয়। রোপণ করা চারাগুলো সুরক্ষিত রাখতে সড়কের দুই পাশে নেটের বেড়া দেওয়া হয়েছে, যাতে গবাদিপশু বা অন্য কোনো কারণে চারাগুলো নষ্ট না হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু তাহের। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামসুল আলম সোহাগ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের ফিল্ড ম্যানেজার গোলাম মোর্শেদ, সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার শাকিল আহমেদসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আবু তাহের বলেন, “তালগাছ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণ একটি ইতিবাচক উদ্যোগ। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, গাছগুলোকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।”

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের ফিল্ড ম্যানেজার গোলাম মোর্শেদ বলেন, “পরিবেশ সুরক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমানোর সচেতনতা তৈরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশন দেশব্যাপী তালগাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে চরফ্যাশনে ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু চারা রোপণ নয়, বরং এগুলোকে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা। এ ক্ষেত্রে স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কর্মসূচিতে উপস্থিত স্থানীয় কৃষকেরা তালগাছের চারা রোপণের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)