লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (আরসিআইপি, এলজিইডি) প্রকল্পের আওতায় কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদাররা।
কর্মশালায় জিআইএস সংক্রান্ত বিভিন্ন তথ্য ও মাস্টারপ্ল্যানের সুবিধা উপস্থাপন করেন বেটসের জিআইএস স্পেশালিস্ট মো. আদনান হোসেন।
কর্মশালায় বক্তারা জানান, টেকসই গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জিআইএস প্রযুক্তির মাধ্যমে সড়কগুলোর সঠিক তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ করে মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।