Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● টেকনাফে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ● ‘হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ ও ফ্যাসিবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না’: নাহিদ ইসলাম ● ধ্রুব রাঠিসহ আটক বিক্ষোভকারীদের মুক্তি চাইলেন আসিফ মাহমুদ ● আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত কলকারখানাকে লাভজনক করা সম্ভব: রিজভী ● ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান ● আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা ● সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ● 'ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে' ● মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ● ওষুধের দাম কমাতে সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থার ওপর জোর ইউজিসি চেয়ারম্যানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশনে জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার

নুরুল্লাহ ভূইয়া, ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৫:২৮ পিএম
চরফ্যাশনে জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার

ভোলার চরফ্যাশনে জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর ঘোষিত ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় নিয়মিতভাবে অবাঞ্ছিত বন-জঙ্গল, আবর্জনা ও খাল পরিষ্কারের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে চরফ্যাশন বাজারের পূর্ব পাশে পুরাতন লঞ্চঘাট-সংলগ্ন খালে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা খালের ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, জলাবদ্ধতা নিরসন, মশার প্রজননস্থল কমানো এবং ডেঙ্গুর বিস্তার রোধে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। শহরের খাল-নালা, সড়কের পাশের আবর্জনা ও অবাঞ্ছিত ঝোপঝাড় পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর সোহরাব হোসেনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)