তুহিন খন্দকার, ভোলা
ভোলার লালমোহন উপজেলা কৃষক লীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৭ অক্টোবর ভোলা জেলা কৃষক লীগের সভাপতি মো. আল মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মো. কাজী জাফরকে সভাপতি এবং মো. লোকমান হাজীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. নান্নু হাওলাদার, মো. শেখ শাহে আলম, মো. সবুজ মোল্লা ও মো. দুলাল হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. হালীম সুইচ, মো. রাজিব হাওলাদার, মো. জামাল হোসেন ও মো. ইকবাল হোসেন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. রিপন ফকির, মো. মোশারফ হোসেন হামজা, মো. হারুন মাতাব্বর ও মো. মিজানুর রহমান।
এ ছাড়া মো. জামাল ফরাজিকে ত্রাণবিষয়ক সম্পাদক এবং মো. হাসনাইন হাওলাদারকে ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. কবির হোসেন, মো. শফিউল্লা লাদেন, মো. জামাল চৌধুরী, মো. আব্দুল গনি, মো. জামাল মিয়া, মো. আইয়ুব আলী, মো. ছালাউদ্দিন, মো. সিরাজ, মো. জাফর ফকির, মো. রহিদুল ইসলাম ও মো. ইলিয়াছ।
জেলা কৃষক লীগের নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।