Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ত্রিশালে বাসচাপায় নারীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪২ পিএম
ত্রিশালে বাসচাপায় নারীর মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী ভ্যানকে বাসের ধাক্কার পর সড়কে ছিটকে পড়া যাত্রীদের ওপর বাস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানে থাকা আরও কয়েকজন যাত্রী।

মঙ্গলবার ত্রিশাল উপজেলার সাইফুল কমিশনার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগতির বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে সড়কে পড়ে যান।

অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর বাসচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সড়কে পড়ে থাকা এক যাত্রীর ওপর দিয়ে বাসটি চালিয়ে দিলে ওই নারী নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের নাম-পরিচয় ও তাদের বর্তমান অবস্থা জানার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)