Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম ও সাদিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২৮ পিএম
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম ও সাদিক

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছি। মাঠপর্যায়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে রয়েছি। অনেক জায়গায় ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনেও আমরা ইনশাআল্লাহ নির্বাচনে অংশ নেব। সাংগঠনিকভাবে এখানেও আমাদের প্রার্থী মনোনীত করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। ইতোমধ্যে গণমাধ্যমেও এসেছে, ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি।’

মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির। জামায়াতে যোগদানের আগে তিনি সংগঠনটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

সাম্প্রতিক সময়ে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ এবং ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন সেলিম উদ্দিন।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

সাদিক কায়েম ২০২৪ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া সাদিক কায়েমকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন আদায়ের পরিকল্পনা করছে জামায়াতে ইসলামী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)