Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

মাসুম বিল্লাহ, কেশবপুর(যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর,২০২৫, ০৯:৪০ পিএম
কেশবপুরে নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

কেশবপুরে বিশাখা মন্ডল (১৯ ) নামের এক কলেজ শিক্ষার্থী গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছে। চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় আছে তার পরিবার ও স্বজনরা। সন্তানকে খুঁজতে খুঁজতে নিরুপায় হয়ে বাবা অর্জুন মন্ডল থানায় একটি লিখিত জিডি করেছেন।সোমবার (১০ নভেম্বর ) বিকেলে জিডির বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।নিখোঁজ বিশাখা মন্ডল কেশবপুর আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি কেশবপুর সদর ইউনিয়নের মুলগ্রামে।স্বজনরা জানিয়েছে, গত শুক্রবার বিশাখা মন্ডল প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপরে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ মেয়েটির বাবা অর্জুন মন্ডল বলেন, আমাদের মেয়ে বিশাখা মন্ডল নিখোঁজ হওয়ার পর থেকে আমরা দিশেহারা। যদি কেউ তার সন্ধান পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে দ্রুত আমাদের (০১৭০৪৭০৩১৮০) সঙ্গে যোগাযোগ করুন। আপনার একটি সহায়তাই আমাদের সন্তানের সন্ধান পেতে বড় ভূমিকা রাখতে পারে।কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ওই মেয়ে নিখোঁজের ঘটনায় সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। যার নং-৪৬৮, শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর আছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)