Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি, যশোর

প্রকাশ : বুধবার, ১৩ আগস্ট,২০২৫, ০১:৩২ পিএম
যশোরে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

rupalibangla আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা মরদেহ দেখতে ভিড় জমায় স্থানীয়রা ছবি:

যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে একদল দুর্বৃত্ত রেজাউলকে বাড়ি থেকে ডেকে চায়ের দোকানে নিয়ে যায়। পরে সেখানে তাদের সঙ্গে চা পান শেষে বাড়ি ফেরার পথে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে রেখে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, নিহত রেজাউল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)