Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে চাঁদা না দেয়ায় এস্কেভেটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, কেশবপুর

প্রকাশ : শুক্রবার, ২০ জুন,২০২৫, ১০:০১ এ এম
কেশবপুরে চাঁদা না দেয়ায় এস্কেভেটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ

কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি এলাকায় চাঁদা না দেয়ায় এক ঘের ব্যবসায়ীর ঘেরের স্কেভটরের চাবি কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় কেশবপুর থানা, সেনাবাহিনী ক্যাম্পসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, পৌর শহরের সাহাপাড়া এলাকার মৃত আবুল কাশেম গাজীর ছেলে কেরামত আলী গাজী দীর্ঘদিন ধরে মৎস্য ঘের ব্যবসা করে আসছেন । তিনি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি ও বেলকাটি মৌজার চাতরার বিলের মধ্যে ৩২৫ বিঘা জমি লিজ নিয়ে মৎস্য ঘের ব্যবসা করে আসছেন।

গত ২ জুন তিনি মৎস্য ঘেরে স্কেভেটর দিয়ে পাড় বাধার কাজ করছিলেন। এসময় পাঁজিয়া এলাকার সাগরদত্তকাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সুমন সরদারের নেতৃত্বে বুলু সরদার, আনিছুর রহমান, মাসুদসহ অজ্ঞাতনামা ১৪/১৫ জনের একদল সন্ত্রাসী মোটরসাইকেলযোগে ঘেরের পাড়ে এসে ঘেরের ম্যানেজার জাহাঙ্গীর আলম রাঙ্গার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ঘের করতে দিবে না বলে জানায় তারা।

এসময় চাঁদা দিতে অস্বীকার করলে ঘেরের ভেড়িবাধ নির্মানের কাজে ব্যবহৃত এস্কেভেটর বন্ধ করে চাবি কেড়ে নেয়। এসময় চাঁদা না দিলে মৎস্য ঘেরের বড় ধরনের ক্ষতি এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে স্কেভেটরের চাবি নিয়ে চলে যায়। নিরুপায় হয়ে ঘের মালিক কেরামত গাজী কেশবপুর থানা ও সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। এ ববিষয়ে চাতরার বিল কমিটির সভাপতি রফিকুল ইসলাম বুলু বলেন, চাঁদাদাবি ও স্কেভেটরের চাবি কেড়ে নেয়ার ঘটনা শুনেছি।

৩ জুন এবিষয়ে জমির সকল মালিকদের নিয়ে মিটিং করা হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঘের মালিক থানায় অভিযোগ করেন। থানার ওসি পরবর্তীতে চাবি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন।

এ বিষয়ে সুমন সরদার বলেন, চাঁদাদাবির ঘটনা সঠিক নয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)