Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধবিরতি, মধ্যস্থতায় মেলানিয়া ট্রাম্প ● স্পেনে রাজকীয় সংবর্ধনা মেসিকে, রাজকুমারীর হাত থেকে নিলেন বিশেষ পুরস্কার ● নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ● বিএনপি গণঅভ্যুত্থান পরিপন্থী সরকার: নাহিদ ইসলাম ● গোপালগঞ্জে পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ২ ● সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ ● ইরানকে পুরোপুরি ধ্বংস করতে চায় ইসরায়েল: এজেই ● ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ● কপ-৩১-এ বাংলাদেশের সম্মিলিত কণ্ঠস্বর জোরদারের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ● ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসক অনুপস্থিত, বিভাগীয় ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৫:১০ পিএম
মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর অবস্থানে সরকার: ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। মাদ্রাসার মতো পবিত্র স্থানে এ ধরনের ঘটনা দুঃখজনক উল্লেখ করে তিনি এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন ধর্মমন্ত্রী।

সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ইমাম সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ ও সামাজিক অপকর্মের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য রাখতে হবে। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা রয়েছে। তাই জনসচেতনতা সৃষ্টি ও অপরাধ প্রতিরোধে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এ সময় ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বৃদ্ধি এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)