Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● টেকনাফে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ● ‘হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ ও ফ্যাসিবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না’: নাহিদ ইসলাম ● ধ্রুব রাঠিসহ আটক বিক্ষোভকারীদের মুক্তি চাইলেন আসিফ মাহমুদ ● আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত কলকারখানাকে লাভজনক করা সম্ভব: রিজভী ● ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান ● আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা ● সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ● 'ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে' ● মালয়েশিয়ার বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ইহতেশামুল হক ● ওষুধের দাম কমাতে সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থার ওপর জোর ইউজিসি চেয়ারম্যানের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানীতে প্রতি রুটে চলবে এক কোম্পানির বাস: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ১২:৩৯ পিএম
রাজধানীতে প্রতি রুটে চলবে এক কোম্পানির বাস: প্রধানমন্ত্রী

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে আগামী ছয় মাসের মধ্যে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ব্যবস্থায় প্রতিটি রুটে একটি কোম্পানির অধীনে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলাচল করবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে বাসের স্টপেজ নির্ধারণ, জরাজীর্ণ বাস মেরামত এবং চালকদের মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হবে। এ সময়ের মধ্যে কয়েকটি রুটে নতুন ব্যবস্থা চালু করা হবে। পরবর্তী ছয় মাসের মধ্যে ঢাকাকে ৩২টি রুটে ভাগ করে সব রুটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলাচল নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় কাউন্টারভিত্তিক যাত্রীসেবা, ই-টিকিটিং ও জিপিএস ট্র্যাকিং সুবিধা থাকবে।

রাজধানীতে একই রুটে একাধিক কোম্পানির বাস চলাচলের কারণে যানজট ও বাসের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়। এ সমস্যা সমাধানে ২০১৫ সালে তৎকালীন সরকার একটি কমিটি গঠন করে। এর আগে ২০০৪ সালে প্রণীত কৌশলগত পরিবহন পরিকল্পনায় (এসটিপি) রাজধানীতে বাস ফ্র্যাঞ্চাইজি সিস্টেম (বিএফএস) চালুর প্রস্তাব করা হয়েছিল। পরবর্তী সময়ে একটি রুটে একটি কোম্পানির অধীনে বাস পরিচালনার উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট কমিটিকে।

২০২১ সালের ডিসেম্বরে রাজধানীর ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত ২৬ নম্বর রুটে পরীক্ষামূলকভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলাচল শুরু হয়। বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্স-সিলভা ও রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) যৌথভাবে এ সেবা চালু করে। এতে কাউন্টারভিত্তিক ই-টিকিটিং ব্যবস্থা ছিল। যাত্রীদের নির্ধারিত স্টপেজ থেকে টিকিট সংগ্রহ করে নির্দিষ্ট গন্তব্যে নামতে হতো। তবে ওই রুটে অন্যান্য কোম্পানির বাস একীভূত করা সম্ভব না হওয়ায় একপর্যায়ে সেবাটি বন্ধ হয়ে যায়। এরপর কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত যাত্রীছাউনিগুলোও অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে।

অন্তর্বর্তী সরকারের সময়েও বাস মালিকদের সাড়া না পাওয়ায় এ পদ্ধতি চালুর উদ্যোগ সফল হয়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নতুন করে বাস রুট ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে।

ইতোমধ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সম্ভাব্য ৩২টি রুট নির্ধারণ করেছে। গত ৩০ সেপ্টেম্বর বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্থাটি রুটভিত্তিক বাসের সংখ্যা, পরিচালনাকারী কোম্পানি, কাউন্টার, ডিপো ও লে-ওভার পার্কিং নির্ধারণের পরিকল্পনা তুলে ধরে। পাশাপাশি বাসের জন্য নির্দিষ্ট ও ন্যূনতম মানদণ্ড নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।

সড়ক পরিবহন খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) হলেও বাস চলাচলের রুট ও প্রতিটি রুটে বাসের সংখ্যা নির্ধারণ করে আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি)। ঢাকায় এ কমিটির সভাপতি মহানগর পুলিশ কমিশনার।

সড়ক পরিবহন মালিক সমিতির হিসাব অনুযায়ী, রাজধানীতে বাস কোম্পানির সংখ্যা প্রায় ১২০টি। এসব কোম্পানির সাত হাজারের বেশি বাস চলাচলের অনুমোদন রয়েছে। তবে অনুমোদিত অনেক রুট ও কোম্পানির বাস্তবে অস্তিত্ব নেই। অন্যদিকে, একই রুটে আট থেকে দশটি পর্যন্ত কোম্পানির বাস চলাচল করে, যা গণপরিবহন ব্যবস্থাপনায় জটিলতা তৈরি করছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)