Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নৌযান চলাচলে সতর্কতা বিআইডব্লিউটিএর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ১২:৫৩ পিএম
নৌযান চলাচলে সতর্কতা বিআইডব্লিউটিএর

চট্টগ্রামের ফৌজদারহাট ও হালিশহর উপকূলীয় এলাকায় পাঁচ দিনব্যাপী বিমানবিধ্বংসী ফায়ারিং অনুশীলন করবে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় নির্ধারিত বিপজ্জনক এলাকা এড়িয়ে নৌযান চলাচলের জন্য সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সোমবার (৫ অক্টোবর) বিআইডব্লিউটিএর নৌ-পথ শাখা থেকে প্রকাশিত নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর স্কুল অব আর্মি এয়ার ডিফেন্সের পরিচালনায় ওবিসি (এডি)-৪০-এর প্রশিক্ষণার্থীরা ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফৌজদারহাট এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে অনুশীলন করবেন।

বিআইডব্লিউটিএ জানায়, নির্ধারিত বিপজ্জনক এলাকার মধ্যে রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবর শাহ ও হালিশহর থানা এলাকা। সমুদ্রের আকাশ বরাবর ফায়ারিং এলাকার উত্তর ও দক্ষিণ সীমানার বিস্তৃতি ১২ হাজার গজ বা ৬ দশমিক ৮ মাইল। এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২২ হাজার ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকবে।

ফায়ারিং চলাকালে ওই নৌপথে চলাচলকারী সব নৌযানকে নির্ধারিত ফায়ারিং রেঞ্জ ও আশপাশের বিপজ্জনক এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ।

একই সঙ্গে নির্ধারিত ড্রাফট বজায় রেখে কর্তৃপক্ষের পাইলট নিয়ে বিশেষ সতর্কতার সঙ্গে নৌযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষ নাবিক বা চালকের মাধ্যমে নৌযান পরিচালনার বিষয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)