Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ভরা মৌসুমেও ইলিশের আকাল ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ আখতার হোসেনের পে-স্কেলের প্রজ্ঞাপন চেয়ে আল্টিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নবম ওআইসি নারীবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ০১:০০ পিএম
নবম ওআইসি নারীবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত দুদিনব্যাপী ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত নবম নারীবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেয়। খবর বাসস।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

সম্মেলনে ওআইসিভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনের সাইডলাইনে রোববার (১২ জুলাই) ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট যাহ্রা বেহেরোজ আযারের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানে নিযুক্ত সংশ্লিষ্ট কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে মুসলিম উম্মাহর পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং নারী ও শিশু উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি সম্প্রতি চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির কথাও উল্লেখ করেন এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-ইরান সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

ইরানের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় অংশগ্রহণকারী প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নারীর উন্নয়নে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে ইরানের নারীদের অগ্রগতির বিষয় তুলে ধরে মুসলিম বিশ্বের নারীর উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশি মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান।

সম্মেলনের ফাঁকে মন্ত্রী মালদ্বীপের স্বাস্থ্য, পরিবার ও সমাজকল্যাণ মন্ত্রী গিলা আলী, সোমালিয়ার পরিবার ও মানবাধিকার উন্নয়নবিষয়ক মন্ত্রী খাদিজা আল মাখজুমি, লিবিয়ার নারী বিষয়ক প্রতিমন্ত্রী গ্রেভ রান্ডা, ইরাকের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. জয়নব আল-মুল্লা আল-সুলতানি এবং সৌদি আরবের ফ্যামিলি অ্যাফেয়ার্স কাউন্সিলের মহাসচিব ড. মাইমুনাহ খলিল আল-খলিলের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

বৈঠকগুলোতে নারী উন্নয়ন, সামাজিক সুরক্ষা, পরিবারকল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)