Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী দেশের বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: ভারপ্রাপ্ত স্পিকার জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ভরা মৌসুমেও ইলিশের আকাল ইসির নতুন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ আখতার হোসেনের পে-স্কেলের প্রজ্ঞাপন চেয়ে আল্টিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: ড. তিতুমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই,২০২৬, ১২:১৮ পিএম
এলডিসির জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো জরুরি: ড. তিতুমীর

rupalibangla প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ছবি:

বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে অধিক পরিমাণে স্বল্পসুদে ও সহজশর্তে অর্থায়ন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার, সহজলভ্য জলবায়ু অর্থায়ন, বাজারে অধিকতর প্রবেশাধিকার এবং প্রযুক্তি সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সোমবার (১৩ জুলাই) জাতিসংঘের টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরাম (এইচএলপিএফ)-এ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

ড. তিতুমীর বলেন, ক্রমবর্ধমান ঋণঝুঁকি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) হ্রাস, ডিজিটাল বৈষম্যের বিস্তার এবং স্বল্পসুদে অর্থায়নের সীমিত সুযোগ এলডিসিগুলোর ২০৩০ এজেন্ডা ও দোহা কর্মসূচি বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ন্যায্য ও পর্যাপ্ত অর্থায়ন, কার্যকর ঋণ সমাধান ব্যবস্থা, জলবায়ু অর্থায়নে সহজ প্রবেশাধিকার, উন্নয়নবান্ধব বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা এবং প্রযুক্তি হস্তান্তর ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়সীমা পূরণে পাঁচ বছরেরও কম সময় বাকি থাকলেও স্বল্পোন্নত দেশগুলো এখনো বহুমাত্রিক কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি। তাই এসডিজি ও দোহা কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর বৈশ্বিক উদ্যোগ গ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশগুলো ২০৩০ এজেন্ডা ও দোহা কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তাদের বাস্তব চাহিদা, ঝুঁকি ও উন্নয়ন-সংক্রান্ত সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে আরও ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর বৈশ্বিক আর্থিক কাঠামো প্রতিষ্ঠা অপরিহার্য।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)