Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দালালচক্র, জনবল সংকট ও অপরিচ্ছন্নতায় ভোগান্তির আরেক নাম নরসিংদী সদর হাসপাতাল

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই,২০২৬, ০২:১০ পিএম
দালালচক্র, জনবল সংকট ও অপরিচ্ছন্নতায় ভোগান্তির আরেক নাম নরসিংদী সদর হাসপাতাল

দালালচক্রের দৌরাত্ম্য, চিকিৎসক ও জনবলের সংকট, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশ—সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। জেলার সরকারি চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ১০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটি প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর চাপ সামাল দিলেও নানা সীমাবদ্ধতায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাচ্ছে না।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগে সক্রিয় রয়েছে দালালচক্র। তারা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ছাড়া দীর্ঘক্ষণ অপেক্ষা, প্রয়োজনীয় ওষুধের সংকট, আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশ রোগীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, দালালচক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও তারা বিভিন্ন কৌশলে আবারও সক্রিয় হয়ে ওঠে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের ঘাটতির কারণে সেবাদানে চাপ সৃষ্টি হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির সংকটও কার্যকর চিকিৎসা নিশ্চিতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবির বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।

এদিকে ভুক্তভোগী রোগী ও সচেতন নাগরিকরা দ্রুত জনবল, অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের দীর্ঘদিনের ঘাটতি দূর করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নরসিংদী সদর হাসপাতালকে দালালমুক্ত, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)