Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ত্রিশালে বাসমতী কাচ্চি ঘরে বাসি-পচা ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনের অভিযোগ

রবিউল ইসলাম হৃদয়

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৪:২৫ পিএম
ত্রিশালে বাসমতী কাচ্চি ঘরে বাসি-পচা ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে ‘বাসমতী কাচ্চি ঘর’ নামে একটি খাবারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাসি, পচা ও দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ত্রিশাল মাদানী সিএনজি পাম্পের পাশে অবস্থিত বাসমতী কাচ্চি ঘর থেকে এক ব্যক্তি কাচ্চি কিনে বাসায় নিয়ে যান। পরে খাবার খুলে তিনি কাচ্চি থেকে তীব্র দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ করেন।

এরপর তিনি খাবারটি নিয়ে পুনরায় দোকানে ফিরে আসেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। তাদের উপস্থিতিতে কাচ্চির পাতিল খুলে খাবার পরীক্ষা করা হয়। এ সময় পাতিল থেকেও দুর্গন্ধ পাওয়া যায় বলে অভিযোগ করেন সেখানে উপস্থিত কয়েকজন।

এ বিষয়ে বাসমতী কাচ্চি ঘরের মালিক মো. জহিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, খাবারে দুর্গন্ধ থাকলে তা কোনোভাবেই বিক্রি বা পরিবেশন করা সম্ভব নয়। তবে তিনি দোকানে উপস্থিত এক কর্মচারীর ওপর দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটিতে নিম্নমানের ও বাসি খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়া খাসির কাচ্চি দেওয়ার কথা বলে অন্য ধরনের মাংস দিয়ে কাচ্চি বিক্রি করা হয় বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়রা অভিযোগের বিষয়টি তদন্ত করে খাবারের মান যাচাই এবং জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)