Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৮ ফ্লাইট বাতিল ● সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা ● দুর্গাপূজার ছুটিতে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ ● ব্রাজিলে কপ-৩০ জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড ● কপ-৩০ চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা ● ‘কাজী নজরুল ইসলাম: স্বাধীনতা ও মানবতার বিশ্বজনীন কণ্ঠস্বর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ● সতিনকে ফাঁসাতে নিজের শিশুকন্যাকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে ● যুদ্ধ, জ্বালানি সংকট ও ঋণের চাপে টালমাটাল বিশ্ব অর্থনীতি ● গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিল্পখাতের সহযোগিতায় গুরুত্ব দিয়ে শেষ হলো IEEE COMPAS 2026 ● বজ্রপাতের ঝুঁকি কমাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে তালগাছের চারা রোপণ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

'কোন আইনে গ্রেফতার দেখানো যায়, সরকার তা গ্রেফতারের পর খোঁজে'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ১০:৪২ পিএম
'কোন আইনে গ্রেফতার দেখানো যায়, সরকার তা গ্রেফতারের পর খোঁজে'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেছেন, সরকার আগে গ্রেফতার করছে। গ্রেফতার করার পরে আইন খুঁজছে যে কোন আইনে গ্রেফতার দেখানো যায়। যখন তারা দেখছে যে বিদ্যমান সাইবার আইনে গ্রেফতার দেখানো যায় না। তখন সন্ত্রাসবিরোধী আইন। ধরেন সরকারকে গালি দিয়েছেন এটা সন্ত্রাস। এটাই তারা বলতে চাচ্ছে।


শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাকস্বাধীনতা ও নাগরিক অধিকারের ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তুষার বলেন, সাইবার অধ্যাদেশ যেটা অন্তর্বর্তী সরকার করেছিল সেটা ছিল খুবই স্পেসিফিক। এখন এই আইন দিয়ে এই সরকার যেটা করতে চায় একটা ডিজিটাল ফ্যাসিবাদ কায়েম করতে চায়। কিংবা ডিজিটাল স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। সেটা তো ওই বিদ্যমান আইন দিয়ে সম্ভব হচ্ছে না। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ফেসবুক পোস্টের কারণে ২১ থেকে ২২টার মতো গ্রেফতারের খবর প্রতিষ্ঠিত পত্রিকাগুলোতে এসছে। যেগুলো আনরিপোর্টেড সেগুলোর কথা আমরা জানি না।

তিনি বলেন, প্রত্যেকটা গ্রেফতার এই বিদ্যমান সাইবার আইনে কাভার করা যায় না। মানে বিদ্যমান সাইবার আইনে আপনি তাদের ধরতে পারবেন না। এ কারণে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখাতে হচ্ছে।

এই আলোচনা সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ এবং জাতীয় মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সাবেক সদস্য ড. নাবিলা ইদ্রিস।

আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আলোচনা সভাটি সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য দেন, এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং দলটির যুগ্ম সদস্য সচিব ও আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, ডেইলি ওয়াদার ব্যবস্থাপনা সম্পাদক ফয়সাল মাহমুদ, নাটশেল টুডের নির্বাহী সম্পাদক ও লেখক-গবেষক অপূর্ব জাহাঙ্গীর প্রমুখ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)