Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● এলপি গ্যাসের বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে স্মার্ট লাকড়ির চুলা ● শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন ● বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে অনিয়মের অভিযোগ, রায়ের কপি না পেয়ে ভোগান্তিতে সেবাগ্রহীতারা ● ১০ পুলিশ নিহতের পর পাকিস্তানে স্বর্ণ উত্তোলন বন্ধ, সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ ● ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ● পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা ● জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি ● মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ● সশস্ত্র বাহিনী দিবস আজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে অনিয়মের অভিযোগ, রায়ের কপি না পেয়ে ভোগান্তিতে সেবাগ্রহীতারা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৭:১২ পিএম
বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে অনিয়মের অভিযোগ, রায়ের কপি না পেয়ে ভোগান্তিতে সেবাগ্রহীতারা

বরিশাল বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে মিসকেসের রায়ের কপি পাওয়া নিয়ে অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অজুহাতে সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার ফজলে এলাহির বিরুদ্ধে মিসকেসের রায়ের কপি সরবরাহে নানা ধরনের টালবাহানার অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের দাবি, উপসহকারী সেটেলমেন্ট অফিসার রফিকের কাছ থেকে রায়ের কপি চাইলে তিনি সংশ্লিষ্ট বলিয়াম পাওয়া যাচ্ছে না বলে জানাচ্ছেন।

সাধারণ মানুষের প্রশ্ন, সংশ্লিষ্ট বলিয়াম অফিসে সংরক্ষিত থাকার কথা থাকলেও সেগুলো কোথায় গেল? এ বিষয়ে জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ অনুযায়ী, ভোলা জেলার লালমোহন উপজেলার পূর্ব চরউমেদ মৌজার ১০০ পৃষ্ঠার ২ নম্বর বলিয়ামটি পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, পূর্ব চরউমেদ মৌজা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বসতবাড়ি এলাকার মৌজা। গুরুত্বপূর্ণ এই মৌজার বলিয়াম দীর্ঘদিন পরও কেন পাওয়া যাচ্ছে না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

পূর্ব চরউমেদ মৌজার মিসকেসের বাদী মো. শাহে আলম গং এবং বিবাদী হান্নানের মামলার রায়ের কপি নিয়ে এ জটিলতা তৈরি হয়েছে। বাদীপক্ষের অভিযোগ, উপসহকারী সেটেলমেন্ট অফিসার রফিক মিয়া মোটা অঙ্কের টাকা আদায়ের উদ্দেশ্যে নানা অজুহাতে রায়ের কপি সরবরাহে বিলম্ব করছেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভুক্তভোগীরা এ ঘটনায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত উপসহকারী সেটেলমেন্ট অফিসার রফিক মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)