Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● এলপি গ্যাসের বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে স্মার্ট লাকড়ির চুলা ● শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন ● বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে অনিয়মের অভিযোগ, রায়ের কপি না পেয়ে ভোগান্তিতে সেবাগ্রহীতারা ● ১০ পুলিশ নিহতের পর পাকিস্তানে স্বর্ণ উত্তোলন বন্ধ, সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ ● ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ● পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা ● জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি ● মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ● সশস্ত্র বাহিনী দিবস আজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ভোলা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৫:৪৪ পিএম
লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ভোলার লালমোহনে চরের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে গিয়ে হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ও ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মো. ফারুক (৫৫) নামে এক ব্যক্তি। অভিযোগের পরিপ্রেক্ষিতে জমির বিরোধ ও ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এম.পি-৬৩২/২০২৬ নম্বর পিটিশন মামলা দায়ের করেন ফারুক। মামলার অন্য অভিযুক্তরা হলেন বিএনপি নেতা জাকিরে ভাই আওয়ামী লীগের মনোনীত মেম্বার প্রার্থী কবির, শিপন, করিম ও হোসেন। তাঁদের মধ্যে কবিরকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করেছেন বাদী।

আদালতে দাখিল করা অভিযোগে ফারুক দাবি করেন, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের জে.এল. ২৩ নম্বর মৌজার এসএ ১৩০০ নম্বর খতিয়ানের ৯.৪০ শতাংশ জমির মালিক তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। জমিটির এসএ ৭২৬২ নম্বর দাগের ভূমি সিকস্তি থেকে পয়স্তি হলে তাঁর বাবা আবদুল মান্নান মিসকেস নম্বর ৩৩২/৭৮-৭৯ দায়ের করেন। পরবর্তী সময়ে ১৯৮৪ সালের ৩০ জানুয়ারি ওই জমির মালিকানা লাভ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফারুকের ভাষ্য অনুযায়ী, বাবার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে তিনি ও পরিবারের অন্য সদস্যরা জমিটির মালিকানা ও ভোগদখলের অধিকার পান। তবে ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর রহিমা বিবি গং উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি নিজেদের নামে নামজারি করান। পরে বিষয়টি জানতে পেরে তাঁরা ভূমি অফিসে মিসকেস দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১৩০০ নম্বর খতিয়ানে করা ওই নামজারি বাতিল করা হয় বলে দাবি বাদীর।


বাদীর আরও অভিযোগ করে বলেন , নামজারি বাতিলের পরও জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের অবসান হয়নি। বরং প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে তাঁদের হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আসছিলেন।

আদলতের অভিযোগে বলা হয়, গত ৪ নভেম্বর বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে ফারুক বিরোধপূর্ণ জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে গেলে বিএনপি নেতা জাকির হোসেনের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। পরে তাঁর ডাক-চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন ফারুক। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লালমোহন উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ঘনটায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, চরের জমির বিষয়ে আমি কিছুই জানি না। যারা অভিযোগ করেছে, তাদের জিজ্ঞেস করেন, তারা আমাকে চেনে কি না। এই জমির বিষয়ে আমি কিছুই জানি না।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)