নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।