Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্পিকারের পক্ষপাতমূলক আচরণ অত্যন্ত হতাশাজনক: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৮ পিএম
স্পিকারের পক্ষপাতমূলক আচরণ অত্যন্ত হতাশাজনক: নাহিদ

বিরোধীদলীয় নেতা সংসদে কথা বলতে চাইলেও স্পিকার তাকে সুযোগ না দিয়ে উল্টো মশকরা করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, স্পিকারের এমন পক্ষপাতমূলক আচরণ অত্যন্ত হতাশাজনক।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, বিরোধী দলের মতামতের কোনো তোয়াক্কা না করে সরকার তড়িঘড়ি করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ সংসদে উত্থাপন ও পাস করেছে। এসব বিলে স্বাধীনভাবে তদন্তের ন্যূনতম সুযোগও রাখা হয়নি বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আজকের দিনটি সংসদের জন্য একটি কালো দিন।’ এসব বিল পাসের মাধ্যমে জনগণের মানবাধিকার হরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান ‘সম্পত্তি হস্তান্তর বিল’কে কোরআন ও সুন্নাহবিরোধী বলে মন্তব্য করেছেন। আইনমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ইসলামের বিষয়ে যথাযথ ধারণা না রেখেই বিষয়টি সংসদে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

নজিবুর রহমান আরও বলেন, স্পিকারের প্রধান দায়িত্ব ছিল ন্যায়বিচার নিশ্চিত করা। কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সরকার মানবাধিকার ও গুম প্রতিরোধ-সংক্রান্ত বিলগুলো শক্তিশালী করার পরিবর্তে আরও দুর্বল করে পাস করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)