Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৫০ পিএম
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

ইরানের পশ্চিমাঞ্চলে জ্বালানি বহনকারী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সানান্দাজ শহরের গভর্নর জানিয়েছেন, ট্যাংকার বিস্ফোরণের পর সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহত ১০ জনের তথ্য পাওয়া গেছে। তবে উদ্ধার ও তদন্ত কার্যক্রম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দেশটির দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহনের ব্যবহার এবং অতিরিক্ত ভারী যানবাহন চলাচলকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।

২০১৮ সালেও সানান্দাজের কাছে যাত্রী ওঠানোর জন্য সড়কে থেমে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির সড়কের বেহাল অবস্থা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ৮ লাখ মানুষ আহত হন।

তথ্যসূত্র: আল জাজিরা

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)