Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার ● উন্নত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ● প্রাথমিকের শিক্ষক নিয়োগের ৯ মামলায় রায় জালিয়াতির অভিযোগ, আইনজীবীকে তলব ● বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ● দেশের পাঁচ অগ্রাধিকারমূলক খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ● সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবী ● বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ● প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের বৈঠক ● চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটায় চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুলিশকে শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয়: আইজিপি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ১০:১৮ পিএম
পুলিশকে শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয়: আইজিপি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ এবং জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, পুলিশকে শক্তিশালী করা না গেলে সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন না।

রোববার দুপুরে বাগেরহাট পুলিশ লাইনস মিলনায়তনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বিগত ১৭ বছরে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে উঠেছে। এখন এগুলো নির্মূলের দায়িত্ব সবার। দেশে পুলিশের সংখ্যা মাত্র ২ লাখ ১৫ হাজার। চলতি বছর ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে। কিন্তু একসঙ্গে এতসংখ্যক সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই। এ জন্য নতুন প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একটি দেশের উন্নয়নের কোনো শর্টকাট পথ নেই। সবাই মিলে সরকারকে সহযোগিতা না করলে দেশের অগ্রগতি সম্ভব নয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আইজিপি বলেন, জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এসব কমিটি কাজ করবে। এলাকার কোন পরিবারের ছেলে কী করছে, তা স্থানীয়রা জানেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে।

সাইবার অপরাধ প্রতিরোধে দক্ষ সাইবার ইউনিট গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ইউনিট গুজব ও মব প্রতিরোধে কাজ করবে।

যুবকদের অপরাধে জড়িয়ে পড়ার কারণ হিসেবে বেকারত্বের কথা উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, প্রতিবছর দেশে ২৭ লাখ বেকার যুক্ত হচ্ছেন। মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত দুই মাসে মাদক-সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

আইজিপি বলেন, ‘আগে ঘর পরিষ্কার হোক, তারপরে আপনারা পরিষ্কার হবেন।’ একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্টদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনু এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা প্রদীপ বসু শান্তু প্রমুখ।

এ ছাড়া সমাবেশে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)