Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত খাগড়াছড়ি জেলা প্রশাসন

মো. এনামুল হক, খাগড়াছড়ি

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১০:৫১ পিএম
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত খাগড়াছড়ি জেলা প্রশাসন

টানা ভারী বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। বর্ষা মৌসুমকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, সতর্কতামূলক প্রচারণা এবং উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

প্রতি বছর বর্ষা মৌসুমে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার জনবসতি ও সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে নিয়মিত মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শালবন, কলাবাগান, সবুজবাগ, মাটিরাঙ্গা, ভূয়াছড়ি এবং মহালছড়ির ধুমনীঘাট এলাকা পাহাড় ধসের জন্য অধিক ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সময় পাহাড় ধসের পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে।

চলতি বছরের বর্ষার শুরু থেকেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতামূলক মাইকিং, সেমিনার, জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ এবং গণমাধ্যমের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রস্তুত রাখা হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, “এখন পর্যন্ত জেলার কোথাও পাহাড় ধসের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পাহাড় ধসসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)