Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহিপুরে ২১ পিস ইয়াবাসহ ১৬ মামলার পলাতক আসামি গ্রেফতার

মিজানুর রহমান রিপন, কলাপাড়া (পটুয়াখালী)

প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ১০:৫৬ পিএম
মহিপুরে ২১ পিস ইয়াবাসহ ১৬ মামলার পলাতক আসামি গ্রেফতার

পটুয়াখালীর মহিপুরে ২১ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ও ১৬ মামলার পলাতক আসামি মো. মাসুদ রানাকে (৩০) গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটা পর্যটন এলাকার পৌরসভার রাখাইন মার্কেটসংলগ্ন হোটেল সাউথ স্টারের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ রানা কলাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার মৃত আব্দুল কাদের ফকির ও নুরুন্নাহার বেগমের ছেলে। বর্তমানে তিনি নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নীলগঞ্জ আবাসন প্রকল্পের ৯ নম্বর ঘরে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. সামছুল আলম, এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান, এএসআই (নিরস্ত্র) মো. আবুল বাশার ও এএসআই (নিরস্ত্র) মো. হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল কুয়াকাটায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মাসুদ রানাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের অপরাধ তথ্যভাণ্ডার (PCPR) যাচাই করে পুলিশ জানায়, মাসুদ রানা কলাপাড়া উপজেলার অন্যতম চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১০টি মামলাসহ অন্যান্য অপরাধে আরও ৬টি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে।

এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ০১ এবং তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি তদন্ত করছেন মহিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. জহিরুল ইসলাম।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)