Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সার্ক কৃষি কেন্দ্রের প্রকল্পে ক্ষুদ্র কৃষকের জীবিকায় নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৮ অক্টোবর,২০২৫, ০৯:৩৪ এ এম
সার্ক কৃষি কেন্দ্রের প্রকল্পে ক্ষুদ্র কৃষকের জীবিকায় নতুন দিগন্ত

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে শুক্রবার (১৭ অক্টোবর) দুই দিনব্যাপী এক কর্মশালার মধ্য দিয়ে শুরু হয়েছে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) বাস্তবায়িত প্রকল্প “ক্ষুদ্র কৃষকদের জীবিকা উন্নয়ন: মূল্য শৃঙ্খল উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র কৃষিভিত্তিক ব্যবসা সম্প্রসারণ”। সার্ক ডেভেলপমেন্ট ফান্ড (এসডিএফ)-এর অর্থায়নে এই প্রকল্পটি বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা এই পাঁচটি সদস্য দেশে বাস্তবায়িত হয়। এর মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র কৃষকদের আয় বৃদ্ধি, মূল্য সংযোজিত কৃষিপণ্য উন্নয়ন এবং টেকসই জীবিকা নিশ্চিত করা।প্রকল্পের আওতায় কাঁঠাল ও ক্যাসাভা চিপস, গাজর ও মুলার আচার, আদা গুড়া, মোরিঙ্গা-ভিত্তিক পণ্য ও ভার্জিন নারকেল তেলের মতো বহু উদ্ভাবনী পণ্য তৈরি করা হয়, যা কৃষিপণ্যের অপচয় রোধ ও আয় বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রকল্পের বাস্তবায়ন সহযোগী ছিল বাংলাদেশে আরডিএ, ভুটানে কৃষি বিপণন ও সমবায় বিভাগ, ভারতে এম.এস. স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন, মালদ্বীপে কৃষি ও প্রাণী কল্যাণ মন্ত্রণালয় এবং শ্রীলঙ্কায় কৃষি বিভাগ।উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. হারুনূর রশিদ। তিনি তাঁর বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য, ছয় বছরের অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, “এই প্রকল্প ক্ষুদ্র কৃষকদের আয় ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”অনুষ্ঠানের প্রধান অতিথি ড. এ. কে. এম. ওয়ালি উল্লাহ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), আরডিএ, বলেন, “প্রকল্পটি জাতীয় নীতিমালা শক্তিশালীকরণ, নারী উদ্যোক্তা উন্নয়ন ও সার্ক দেশগুলোর কৃষিভিত্তিক মূল্য শৃঙ্খল উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে।”বিশেষ অতিথি তানভির আহমেদ তরফদার, পরিচালক (এআরডি ও এসডিএফ), সার্ক সচিবালয়, প্রকল্পের সাফল্যের প্রশংসা করে বলেন, “আঞ্চলিক প্রতিষ্ঠান ও জাতীয় সরকারের মধ্যে সমন্বয় জোরদার করা এখন সময়ের দাবি।”সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিম শাহজাদ, অফিসার ইন চার্জ, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড (এসডিএফ)। তিনি সার্ক কৃষি কেন্দ্র ও অংশীদারদের প্রশংসা করে বলেন, “এই প্রকল্পের সাফল্য দক্ষিণ এশিয়ার গ্রামীণ উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিবর্তনের সূচনা করেছে।” এছাড়া শবনম শিবাকোটি, সদস্য, এসএসি গভর্নিং বোর্ড ও যুগ্মসচিব, নেপাল কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়, টেকসই মূল্য সংযোজিত কৃষি ব্যবসার জন্য আঞ্চলিক সহযোগিতা ও নীতিগত সামঞ্জস্যের ওপর গুরুত্বারোপ করেন।প্রকল্পের সমন্বয়ক ড. মো. ইউনুস আলী উদ্বোধনী বক্তব্যে প্রকল্পের অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং আঞ্চলিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানান। ড. নওশের আলী সারদার, প্রকল্প সম্পন্ন প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে কৃষকের আয় বৃদ্ধি, ফসল পরবর্তী ব্যবস্থাপনা ও প্রযুক্তি গ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়গুলো উঠে আসে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)