Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ৫ অক্টোবর,২০২৫, ০৯:৩৩ এ এম
পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে মারধর করে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। খবর পেয়ে পুলিশের এসআই আল মামুনের নেতৃত্বে পাঁচ সদস্য তাকে গ্রেপ্তার করতে যান। তারা রাজুকে গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় তার কয়েকশ আত্মীয়-স্বজন পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় রাজুকে তারা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় আসামির স্বজনদের মারধরে তিন পুলিশ সদস্য আহত হন। রাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ ১৬টি মামলা রয়েছে৷ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। রাজুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)