Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বগুড়ার শেরপুরে সেচ গ্রাহকদের সাথে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি , বগুড়া

প্রকাশ : বুধবার, ২৭ আগস্ট,২০২৫, ১২:২৪ এ এম
বগুড়ার শেরপুরে সেচ গ্রাহকদের সাথে মতবিনিময় সভা

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২, শেরপুর জোনাল অফিসের উদ্যোগে সেচ গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল মন্ডলের সভাপতিত্বে এবং এজিএম আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএডিসি’র উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। সভায় জেনারেল ম্যানেজার দেব কুমার মালো সেচ প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ বিষয়ক সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা করেন এবং গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি গ্রাহক সেবার মানোন্নয়নে সমিতির বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এসময় সুবিধাভোগী গ্রাহকরাও তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বক্তব্য দেন জয়লা-জুয়ান গ্রামের শফিকুল ইসলাম, পালাশন গ্রামের আনিসুল রহমান বাবলু, পাঁচদেউলী গ্রামের মো. ফেরদৌস আলমসহ আরও অনেকে। সভায় বক্তারা সেচ প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং গ্রাহকদের সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)