Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভালুকায় যথাযথ মর্যাদায় মুক্ত দিবস উদযাপিত

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ

প্রকাশ : মঙ্গলবার, ৯ ডিসেম্বর,২০২৫, ০৮:০০ এ এম
ভালুকায় যথাযথ মর্যাদায় মুক্ত দিবস উদযাপিত

ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

সোমবার সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে শেষ হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা, ভালুকা উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর জন্য বিশেষ দোয়ার মাধ্যমে ভালুকা মুক্ত দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)