Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার চীন থেকে ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: বিমানমন্ত্রী শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান রাষ্ট্রপতির লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করল এনসিপি ভেজালের দায়ে কাজী ফুডসকে ৮ লাখ টাকা জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ত্রিশালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, আটক দুই

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ

প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর,২০২৫, ০৭:৫৩ এ এম
ত্রিশালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা, আটক দুই

ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের ওপর এক বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে চারজন সাংবাদিক গুরুতর আহত হন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাংবাদিকরা হরিরামপুর ইউনিয়নের একটি এলাকায় সংবাদ সংগ্রহের কাজে যান। এ সময় হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর চড়াও হয়। অভিযোগ উঠেছে, স্বপন মেম্বারের সহযোগী সন্ত্রাসী জিয়া ও তার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর নির্বিচারে এবং এলোপাতাড়ি হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত চারজন সাংবাদিক হলেন:মতিউর রহমান সেলিম (দৈনিক সমকালের ত্রিশাল প্রতিনিধি), আব্দুল্লাহ আল ফাহাদ (দৈনিক কালবেলার প্রতিনিধি), এস এম মাসুদ রানা (সকালের সময় প্রতিনিধি), রাকিবুল হাসান সুমন (দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি)।হামলার পর আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় ত্রিশালের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। তারা অবিলম্বে এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।এ বিষয়ে ত্রিশাল থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত স্বপন মেম্বার ও জিয়াকে আটক করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)