Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার ● উন্নত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ● প্রাথমিকের শিক্ষক নিয়োগের ৯ মামলায় রায় জালিয়াতির অভিযোগ, আইনজীবীকে তলব ● বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ● দেশের পাঁচ অগ্রাধিকারমূলক খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ● সিবিআই কর্মকর্তার চরিত্রে সাই পল্লবী ● বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ● প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনিক্লোর শীর্ষ নির্বাহীদের বৈঠক ● চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও কেক কাটায় চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর,২০২৬, ০৭:১৭ পিএম
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ২

গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার খেয়াঘাট বুড়িমার গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় টহল পুলিশের একটি দল মিছিলে বাধা দিতে গেলে মিছিলকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালান এবং গাড়িটির কাচ ভাঙচুর করেন।

এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই জানানো সম্ভব নয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)