Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ করল ইসি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই যোদ্ধা আজিজুর দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবির অবদান গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: অপু বিশ্বাস বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব লোকমান

চরফ্যাশন( ভোলা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৬ ডিসেম্বর,২০২৫, ১১:০৩ পিএম
চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।৫ ডিসেম্বর ( শুক্রবার) রাত ৮টায় চরফ্যাশন খানদানি হোটেলে' সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়।

দৈনিক সংগ্রামের চরফ্যাশন উপজেলা সংবাদদাতা রসুলপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) রেজাউল হাসানের সভাপতিত্বে চরফ্যাশন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি দৈনিক আমাদের বার্তার চরফ্যাশন প্রতিনিধি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি নাছিউর রহমান শিপু ফরাজি।

চরফ্যাসনে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নয়াদিগন্তের চরফ্যাশন প্রতিনিধি ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামানকে আহবায়ক এবং দৈনিক আমারদেশ ও নাগরিক টেলিভিশন এর চরফ্যাশন প্রতিনিধি এম লোকমান হোসেনকে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

সাংবাদিক আদিত্য জাহিদ চৌধুরী (দৈনিক আমাদের সময়), ইব্রাহিম খলিল সবুজ ( বানিজ্য প্রতিদিন) ও শাহাবুদ্দিন সিকদার ( মানব জমিন) কে যুগ্ন আহবায়ক করা হয়েছে।

মো: জুলকার নাঈম ( শীর্ষ নিউজ ও বানিজ্য প্রতিদিন), মো:আলমগীর হোসেন টিপু ( বরিশাল বানী), প্রভাষক ফুয়াদ( দৈনিক নিরপেক্ষ),এইচ নোমান (ভোলা টাইমস), মো: নুরনবী (দৈনিক আমার সংবাদ ও তৃতীয় মাত্রা), মো: হাবিবুর রহমান (নতুন কাগজ) ও সফিকুল ইসলাম (মানব সময়)কে সাধারন সদস্য করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্হিত ছিলেন যুগান্তরের ভোলা দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন,ভোরের কাগজ প্রতিনিধি এ আর সোয়েব চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)